Articles

We publish articles on a number of topics.
We encourage you to read our posts and let us know your feedback. It would be really help us to move forward.

মুনির হাসান; বাথ, যুক্তরাজ্য থেকে
বাথ শহরের সাংস্কৃতিক কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৫তম আসরের। যুক্তরাজ্যে চতুর্থবারের মতো সূচনা হলো এই আয়োজনের। এর আগে ১৯৭৯ সালে লন্ডনে, ২০০২ সালে গ্লাসগোতে ও ২০১৯ সালে বাথ শহরে এই আয়োজন হয়। এবারও এই শহরেই হচ্ছে আয়োজনটি। প্রায় ১১০টি দেশের ৬ শতাধিক খুদে গণিত...
সোনা জয়ের স্বপ্ন নিয়ে মেধার যুদ্ধে অংশ নিতে ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দল। আজ বৃহস্পতিবার ছয় সদস্যের খুদে গণিতবিদদের এই দলকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। দেশের ভেতরে প্রায় ৭১ হাজার পরীক্ষার্থীর সঙ্গে মেধার যুদ্ধে লড়ে এই খুদে গণিতবিদেরা জায়গা করে নিয়েছে অলিম্পিয়াডের মূল দলে।
৬৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) দল ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ছয় সদস্যের এ দলের সঙ্গে থাকবেন একজন কোচ, একজন উপদলনেতা ও একজন পর্যবেক্ষক। আইএমওর ৬৫তম আসর অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বাথ শহরে। চলতি বছরের ১০-২২ জুলাই বসবে এই আসর।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ১-২ মার্চ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০২৪’ ও ‘২২তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড’। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ...
‘ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪’-এর ঢাকা আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীদের পুরস্কার বিতরণী পর্ব আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার সকাল ৯.০০টা টিসিবি মিলনায়তন, কারওয়ান বাজার, ঢাকায় অনু‌ষ্ঠিত হ‌বে।
নিজস্ব প্রতিবেদক, রংপুর ও কুষ্টিয়া
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪-এর আঞ্চলিক গণিত উৎসব গত শুক্রবার শুরু হয়েছে। প্রথম দিন রংপুর ও কুষ্টিয়া আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি, গাজীপুর ও দিনাজপুর
শীতের সকাল। কনকনে ঠান্ডা। এরই মধ্যে সকাল থেকে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ছুটে এসেছে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়ে। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময় পেরিয়ে সকাল সোয়া নয়টায় শুরু হয় অনুষ্ঠান।
প্রতিনিধি, গাজীপুর
শীতের সকালে খুদে গণিতবিদদের মিলনমেলায় পরিণত হয়েছে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়। সেখানে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪-এর আঞ্চলিক গণিত উৎসব। উৎসবের নানা আয়োজনে অংশ নিতে কনকনে ঠান্ডার মধ্যে ছুটে এসেছে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
সকাল থেকে ঠান্ডা পড়ছে। তেমন কুয়াশা না থাকলেও শীতে জবুথবু সবাই। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে উঁকি দিতে থাকে রোদ। কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণে বাড়তে থাকে খুদে গণিতবিদদের আনন্দ-উচ্ছ্বাস। সেখানে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবে অংশ নিয়েছে তারা।
নিজস্ব প্রতিবেদক, রংপুর
কুয়াশাচ্ছন্ন শীতের সকালটা মনে হয় ভোর। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে শিক্ষার্থীরা ছুটে এসেছে রংপুর জিলা স্কুল মাঠে। সেখানে শুরু হয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪-এর আঞ্চলিক গণিত উৎসব। দিনব্যাপী এ উৎসবে নানা আয়োজনে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪’-এর দ্বিতীয় ধাপ ‘আঞ্চলিক গণিত উৎসব’ আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে। উৎসবের প্রথম দিন ২৬ জানুয়ারি কুষ্টিয়া ও রংপুর আঞ্চলিক উৎসব এবং ২৭ জানুয়ারি দিনাজপুর ও গাজীপুর গণিত উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব প্রাঙ্গণে শিক্ষার্থীদের...
ডাচ্-বাংলা ব‌্যাংক-প্রথম আ‌লো আঞ্চলিক গণিত উৎসব ২০২৪-এ অংশগ্রহনের করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে নিচের নির্দেশনাগুলো মেনে চলতে হবে।
ডাচ্-বাংলা ব্যাংক- প্রথম আলো গণিত উৎসব ২০২৪ আঞ্চলিক উৎসবের সম্ভাব্য সময়সূচী। ভ্যেনু নিশ্চিত হওয়ার সাথে সাথে আমরা তারিখ ও ভ্যেনু সংক্রান্ত তথ্যগুলো আপডেট করবো। 
বাংলাদেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ সাধন এবং দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রেরণের ব্যবস্থা গ্রহণ-এই দুই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি যাত্রা শুরু করে। অত্র কমিটি মনে করে যে, বাংলাদেশের সকল প্রান্তের শিক্ষার্থীদের কাছে গণিতের সৌন্দর্য পৌঁছে দেওয়ার...
গণিত উৎসব ২০২৪ অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের ফলাফল প্রকাশিত হয়েছে। https://online.matholympiad.org.bd লিংক থেকে ফলাফল দেখা যাবে। নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে অথবা ৬ সংখ্যার ইউজারনেম অনুসন্ধান করে ফলাফল জানা যাবে।