Articles
We publish articles on a number of topics.
We encourage you to read our posts and let us know your feedback. It would be really help us to move
forward.
নিজস্ব প্রতিবেদক, সিলেট
খুদে গণিতবিদদের মিলনমেলায় পরিণত হয়েছে সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকার স্কলার্সহোম ক্যাম্পাস। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে অংশ নিতেই তাদের এ সমাগম। হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের অংশগ্রহণে আজ শনিবার সকাল নয়টায় গণিত উৎসবের সিলেট আঞ্চলিক পর্বের উদ্বোধন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
সকাল থেকেই কিছুটা বসন্তের আবহ ছিল বরিশালে। ঝকঝকে রোদে মাঘের শীত উবে গেছে। বরিশাল নগরের ঐতিহ্যবাহী ব্রজমোহন মাধ্যমিক বিদ্যালয়ের (বিএম স্কুল) বিশাল মাঠ তখন শিক্ষার্থীদের পদচারণে মুখর। চারদিকে উৎসবের আমেজ। প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা সারবদ্ধভাবে দাঁড়িয়ে গেল।
প্রতিনিধি ময়মনসিংহ
করোনার মহামারির কারণে তিন বছর আঞ্চলিক গণিত উৎসব আয়োজন ছিল অনলাইনে। এবার উৎসব হচ্ছে সশরীরে। এতে আনন্দিত শিক্ষার্থী নিলয় পাল। ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী থাকা অবস্থায় ২০২০ সালে গণিত উৎসবে অংশ নিয়েছিল। এবার ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী হয়ে উৎসবে অংশ নিল সে। নিলয় বলে,...
বরিশাল আঞ্চলিক গণিত উৎসব ২৮ জানুয়ারি ২০২৩, শনিবার বিএম স্কুলে অনুষ্ঠিত হবে। ভুলবশত শিক্ষার্থীদের কাছে পাঠানো মেসেজে বিএম কলেজ উল্লেখ করা হয়েছে। আশা করি সবাই প্রবেশপত্রে থাকা ভেন্যু ও সময় অনুযায়ী বরিশাল বিএম স্কুলে অনুষ্ঠেয় গণিত উৎসবে অংশগ্রহণ করবে।
প্রতিনিধি গাজীপুর
গাজীপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। আজ সোমবার সকাল ৮টার দিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়ের মাঠে এ উৎসব শুরু হয়।
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা
শীতের রৌদ্রোজ্জ্বল সকালে কুমিল্লা নগরের বাদুরতলা এলাকার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শুরু হয়েছে আঞ্চলিক গণিত উৎসব। কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এ উৎসবে, আছেন অভিভাবক ও শিক্ষকেরা।
নিজস্ব প্রতিবেদক ঢাকা
দেশের বিভিন্ন জেলায় গণিতের উৎসব শুরু হয়েছে আগেই। এবার উৎসবের পালা ঢাকায়। ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩’-এর ঢাকা আঞ্চলিক পর্ব আজ শুক্রবার সকালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায় শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ উৎসবে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি বগুড়া এবং ফেনী ও সোনাগাজী
বগুড়া জিলা স্কুল মাঠ। আঞ্চলিক গণিত উৎসবের আয়োজন শুরু হবে সকাল নয়টায়। তবে কনকনে শীত উপেক্ষা করে সকাল সাতটা থেকেই সেখানে শিক্ষার্থীরা আসতে শুরু করে। তাদের সঙ্গে আসেন অভিভাবকেরাও। সকাল আটটার মধ্যেই বিদ্যালয়ের প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে বগুড়া ছাড়াও জয়পুরহাট ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পদচ...