রংপুর আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার
ডাচ্-বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসব ২০২৬-এর আওতায় রংপুর আঞ্চলিক গণিত অলিম্পিয়াড আগামী ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার রংপুর জিলা স্কুলে অনুষ্ঠিত হবে। রংপুর আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এই আঞ্চলিক অলিম্পিয়াডে শুধুমাত্র অনলাইন বাছাইপর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরাই অংশগ্রহণের সুযোগ পাবে।
অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
১. রংপুর আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের তারিখ, ভেন্যু, উদ্বোধনী ও পরীক্ষা
- তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার
- ভেন্যু: রংপুর জিলা স্কুল
- উদ্বোধনী অনুষ্ঠান: সকাল ৯টা
- পরীক্ষা শুরু: সকাল ৯টা ৪৫ মিনিট
২. প্রত্যেক ক্যাটাগরির পরীক্ষার সময়কাল ১ (এক) ঘণ্টা।
৩. রংপুর অঞ্চলের নির্বাচিত শিক্ষার্থীদের কাছে ইতোমধ্যে ই-মেইলের মাধ্যমে প্রবেশপত্র ও প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা তাদের অনলাইন প্রোফাইলে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। প্রবেশপত্রে পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুসহ বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে। পরীক্ষার দিন প্রবেশপত্র প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।
৪. পরীক্ষার সময় ক্যালকুলেটর, স্কেল (রুলার), চাঁদা, কম্পাস অথবা কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার করা যাবে না।
৫. শিক্ষার্থীদের নিজস্ব কলম ও পেনসিল সঙ্গে আনতে হবে। রাফ কাজের জন্য প্রয়োজনীয় সাদা কাগজ পরীক্ষার কক্ষ থেকেই সরবরাহ করা হবে।
৬. শিক্ষার্থীদের নিজ স্কুলের (২০২৫ অথবা ২০২৬ সালের) আইডি কার্ড / বেতন রসিদ / ভর্তির রসিদ / প্রত্যয়নপত্র অথবা বার্ষিক পরীক্ষার রেজাল্ট কার্ড—এর যেকোনো একটি প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।
৭. নির্ধারিত ভেন্যু ও সময় ব্যতীত অন্য কোনো ভেন্যু বা সময়ে অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ থাকবে না।
৮. শিক্ষার্থীদের আসা–যাওয়া নিজ দায়িত্বে ও নিজ খরচে করতে হবে।
৯. ভেন্যু: রংপুর জিলা স্কুল। গুগল ম্যাপে ভেন্যুর অবস্থান দেখতে এই লিংকে ক্লিক করুন: https://maps.app.goo.gl/GnRfwf3ZHJ3GvbgRA
উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই গণিত উৎসবের আয়োজন করছে।
Share with others
Recent Posts
Recently published articles!
-
Abul Hasan