একুশে পদকের জন্য মনোনীত হলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কোচ ড. মাহবুবুল আলম মজুমদার

অভিনন্দন ও শুভেচ্ছা
একুশে পদকের জন্য মনোনীত হলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কোচ ড. মাহবুবুল আলম মজুমদার

২০২৬ সালে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কোচ ও বিশিষ্ট গণিত শিক্ষাবিদ ড. মাহবুবুল আলম মজুমদার। এই গৌরবজনক মনোনয়নে তাঁকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড পরিবার।


গণিত শিক্ষায় ড. মাহবুবুল আলম মজুমদারের অসামান্য অবদান, নিষ্ঠা ও নিরলস পরিশ্রম দেশের অগণিত শিক্ষার্থীকে গণিতচর্চায় আগ্রহী ও অনুপ্রাণিত করেছে। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ও মেধাবী গণিতপ্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।


তাঁর দিকনির্দেশনা ও প্রশিক্ষণে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।


একুশে পদকের এই মনোনয়ন ড. মাহবুবুল আলম মজুমদারের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি পুরো বাংলাদেশ গণিত অলিম্পিয়াড পরিবার এবং দেশের গণিত শিক্ষাঙ্গনের জন্য এক গর্বের স্বীকৃতি।


Written by: Abul Hasan
Published at: Thu, Feb 5, 2026 6:15 PM
Category : BdMO 2026
Share with others