বরিশাল, ময়মনসিংহ ও দিনাজপুর আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের ফলাফল

বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে
বরিশাল, ময়মনসিংহ ও দিনাজপুর আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের ফলাফল

ডাচ্–বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসব ২০২৬–এর আঞ্চলিক পর্বের আয়োজন শেষ হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি বরিশাল ও ময়মনসিংহে আঞ্চলিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। পরদিন ৭ ফেব্রুয়ারি দিনাজপুর আঞ্চলিক গণিত অলিম্পিয়াড আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় চলতি বছরের মোট ১২টি আঞ্চলিক গণিত উৎসব।


বরিশাল, ময়মনসিংহ ও দিনাজপুর—এই তিনটি আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের ফলাফল বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলের বিজয়ীদের ফলাফল দেখতে অংশগ্রহণকারীরা নিচের লিংকে প্রবেশ করতে পারবেন।


বরিশাল আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের ফলাফল দেখতে ক্লিক করুন:

https://matholympiad.org.bd/results/2026/regional/Barisal


ময়মনসিংহ আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের ফলাফল দেখতে ক্লিক করুন:

https://matholympiad.org.bd/results/2026/regional/Mymensingh


দিনাজপুর আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের ফলাফল দেখতে ক্লিক করুন:

https://matholympiad.org.bd/results/2026/regional/Dinajpur


এ ছাড়া অংশগ্রহণকারীরা নিজেদের প্রোফাইল পাতা অথবা অনুসন্ধান পাতা (https://matholympiad.org.bd/search) থেকে ফলাফল জানতে পারবেন।


আঞ্চলিক পর্বের বিজয়ীদের পুরস্কার জাতীয় গণিত উৎসব ২০২৬–এর দিন উৎসব প্রাঙ্গণে স্থাপিত বুথ থেকে সংগ্রহ করতে হবে। জাতীয় গণিত উৎসব ২০২৬–এর তারিখ, স্থান ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।


উল্লেখ্য, ডাচ্–বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই গণিত উৎসবের আয়োজন করছে।



Written by: Abul Hasan
Published at: Mon, Feb 9, 2026 4:09 PM
Category : BdMO 2026
Share with others