স্থগিত হওয়া অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের নতুন তারিখ ঘোষণা

ডাচ্-বাংলা ব্যাংক - প্রথম আলো গণিত উৎসব ২০২৬-এর স্থগিত হওয়া অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড আগামী ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের নতুন তারিখ ঘোষণা

ডাচ্-বাংলা ব্যাংক - প্রথম আলো গণিত উৎসব ২০২৬-এর স্থগিত হওয়া অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড আগামী ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার অনুষ্ঠিত হবে।

‘ডাচ্-বাংলা ব্যাংক - প্রথম আলো গণিত উৎসব ২০২৬’-এ নিবন্ধন করার জন্য তোমাকে ধন্যবাদ। গত ১৯ ডিসেম্বরে স্থগিত হওয়া অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড আগামী ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে বাছাই পর্বের বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে ‘আঞ্চলিক গণিত উৎসব’ এবং আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীদের নিয়ে ঢাকায় ‘জাতীয় গণিত উৎসব’ অনুষ্ঠিত হবে।
৩টি ধাপে গণিত অলিম্পিয়াড:
* ১ম পর্ব:–অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড (গণিত উৎসব ২০২৬-এ নিবন্ধনকারী সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক) 
* ২য় পর্ব: বাছাই পর্বের বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে ‘আঞ্চলিক গণিত উৎসব’ 
* ৩য় পর্ব: আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত ‘জাতীয় গণিত উৎসব’ 

অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের সময়সূচি:
* অনলাইন বাছাই অলিম্পিয়াডের তারিখ: ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার
* প্রাইমারি ও জুনিয়র ক্যাটাগরি: বেলা ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত
* সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি: বিকাল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত
* অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডে অংশ নিতে লগইন কর: https://matholympiad.org.bd 

অংশগ্রহণের নিয়ম:
* অংশগ্রহণের জন্য https://matholympiad.org.bd  লিংকে নিজ নিজ ৬ অঙ্কের ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।
* তোমার ইউজারনেম ও পার্সওয়ার্ড ব্যবহার করে লগইন করা যাচ্ছে কিনা, তা পরীক্ষার আগে যাচাই করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
* ইউজারনেম বা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে রিসেট করা যেতে পারে। ইউজার নেম ভুলে গেলে https: https://matholympiad.org.bd/search এই লিংক থেকে নিজের নাম লিখে খুঁজে নেওয়া যাবে।
* তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে https://matholympiad.org.bd/forgot-password লিংক থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে।
* আমরা তোমাদেরকে সকল ইমেইল support@matholympiad.org.bd ঠিকানা থেকে পাঠিয়েছি, তাই ইমেইল ইনবক্সে এই ঠিকানা লিখে খুঁজলে পূর্বের সব ইমেইল সহজেই পাওয়া যাবে।
* অলিম্পিয়াডের পূর্বে লগইন করলে “Participate in the Contest” বাটন দেখা যাবে। শুধুমাত্র নির্ধারিত সময়ে সেখানে ক্লিক করলে তোমার জন্য নির্ধারিত প্রশ্নটি দেখতে পারবে। কিন্তু অলিম্পিয়াডের নির্ধারিত সময়ের পূর্বে বা পরে ক্লিক করলে প্রশ্ন দেখা যাবে না।
* শুধুমাত্র যারা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ২০২৬-এর জন্য রেজিস্ট্রেশন করেছো, তারাই বাছাই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে।

প্রস্তুতি
* পাশাপাশি অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য আগের বছরের প্রশ্নগুলো দেখা যেতে পারে https://matholympiad.org.bd/bdmo-questions পাতা থেকে।

যোগাযোগ
গণিত অলিম্পিয়াড সংক্রান্ত যেকোনো ধরনের সাহায্যের জন্য আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করা যাবে– (support@matholympiad.org.bd) এই ইমেইল ঠিকানায়।  ইমেইল পাঠানোর সময় অবশ্যই সেখানে নিজের নাম, ৬ অঙ্কের ইউজারনেম, মোবাইল নম্বর, ইমেইল, শ্রেণি এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।


Written by: BdMO Desk
Published at: Tue, Dec 23, 2025 10:10 AM
Category : BdMO 2026
Share with others