সিলেট, রাজশাহী, রংপুর ও কুষ্টিয়া আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের ফলাফল

প্রকাশিত হয়েছে
সিলেট, রাজশাহী, রংপুর ও কুষ্টিয়া আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের ফলাফল

ডাচ্–বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসব ২০২৬–এর আঞ্চলিক পর্ব চলছে। গত ৩০ ও ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে সিলেট, রাজশাহী, রংপুর ও কুষ্টিয়া আঞ্চলিক গণিত অলিম্পিয়াড। উল্লিখিত ৪টি আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের ফলাফল বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


সিলেট আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের বিজয়ীদের ফলাফল দেখতে ক্লিক করুন: https://matholympiad.org.bd/results/2026/regional/Sylhet


রাজশাহী আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের বিজয়ীদের ফলাফল দেখতে ক্লিক করুন: https://matholympiad.org.bd/results/2026/regional/Rajshahi


রংপুর আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের বিজয়ীদের ফলাফল দেখতে ক্লিক করুন: https://matholympiad.org.bd/results/2026/regional/Rangpur


কুষ্টিয়া আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের বিজয়ীদের ফলাফল দেখতে ক্লিক করুন: https://matholympiad.org.bd/results/2026/regional/Kushtia


তাছাড়া অংশগ্রহণকারীরা নিজেদের প্রোফাইল পাতা অথবা অনুসন্ধান পাতা (https://matholympiad.org.bd/search) থেকে ফলাফল জানতে পারবেন।


যে সকল শিক্ষার্থী খুলনা অঞ্চল থেকে কুষ্টিয়া আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে এবং সিরাজগঞ্জ অঞ্চল থেকে রাজশাহী আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে তাদের মধ্যে যারা বিজয়ী হয়েছে তাদের ফলাফল খুলনা ও সিরাজগঞ্জ আঞ্চলিকের ফলাফলে পাওয়া যাবে।


আঞ্চলিক পর্বের বিজয়ীদের পুরস্কার জাতীয় গণিত উৎসব ২০২৬-এর দিন উৎসবের মাঠে স্থাপিত বুথ থেকে সংগ্রহ করতে হবে। জাতীয় গণিত উৎসব ২০২৬–এর তারিখ ও স্থান ও বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।


উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই গণিত উৎসবের আয়োজন করছে।



Written by: Abul Hasan
Published at: Wed, Feb 4, 2026 2:48 PM
Category : BdMO 2026
Share with others