অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের ফল প্রকাশ

২৪তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের অনলাইন বাছাই পর্বের ফলাফল প্রকাশিত হয়েছে।
অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের ফল প্রকাশ

২৪তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের অনলাইন বাছাই পর্বের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল দেখা যাবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে (https://matholympiad.org.bd/)।
 অংশগ্রহণকারীরা নিজেদের প্রোফাইল পাতা অথবা অনুসন্ধান পাতা (https://matholympiad.org.bd/search) থেকে ফলাফল জানতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১২টি আঞ্চলিক গণিত অলিম্পিয়াড আয়োজন করা হবে। আঞ্চলিক পর্বগুলোর তারিখ ও ভেন্যু পরবর্তীতে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আঞ্চলিক পর্বে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় আয়োজন করা হবে জাতীয় গণিত উৎসব ২০২৬। উল্লেখ্য, বাছাই পর্ব অনলাইনে অনুষ্ঠিত হলেও আঞ্চলিক ও জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে সরাসরি (অফলাইন)।

গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে চারটি ক্যাটাগরিতে—প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান), সেকেন্ডারি (নবম ও দশম শ্রেণি বা সমমান) এবং হায়ার সেকেন্ডারি (একাদশ ও দ্বাদশ শ্রেণি বা সমমান)। বাংলা ও ইংরেজি—উভয় মাধ্যমের শিক্ষার্থীদের জন্যই এই নিয়ম প্রযোজ্য।

ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা এবং প্রথম আলোর সহযোগিতায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে গণিত অলিম্পিয়াড ২০২৬ আয়োজন করা হচ্ছে।

গণিত অলিম্পিয়াড ও জাতীয় গণিত উৎসবের সর্বশেষ খবর জানা যাবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট, অফিসিয়াল ফেসবুক পেজ (facebook.com/BdMOC) এবং ফেসবুক গ্রুপে (facebook.com/groups/BdMOC)।


Written by: নিজস্ব প্রতিবেদক, প্রথম আলো
Published at: Mon, Jan 5, 2026 8:00 PM
Category : BdMO 2026
Share with others