আঞ্চলিক গণিত উৎসব শুরু ১৬ জানুয়ারি
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’-এই স্লোগানে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৬-এর দ্বিতীয় ধাপ ‘আঞ্চলিক গণিত উৎসব’ শুরু হচ্ছে ১৬ জানুয়ারি। এ বছর দেশের ১২টি শহরে আঞ্চলিক গণিত উৎসব আয়োজিত হবে। অঞ্চলগুলো হচ্ছে- ঢাকা, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, দিনাজপুর, সিরাজগঞ্জ, কুমিল্লা ও কুষ্টিয়া।
আয়োজকরা জানান, আগামীকাল খুলনা ও সিরাজগঞ্জে একযোগে আঞ্চলিক গণিত উৎসব হবে, ১৭ জানুয়ারি হবে চট্টগ্রাম ও কুমিল্লায়। অন্যান্য অঞ্চলের সময়সূচি ও বিস্তারিত তথ্য বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে- https://matholympiad.org.bd পাওয়া যাবে।
শুধু অনলাইন বাছাইপর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরাই আঞ্চলিক গণিত উৎসবে অংশ নিতে পারবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসব প্রাঙ্গণে সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকতে হবে। আঞ্চলিক পর্বের পরীক্ষা শুরু হবে সকাল পৌনে ১০টায়।
ইতিমধ্যে খুলনা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের নির্বাচিত শিক্ষার্থীদের ই-মেইলের মাধ্যমে প্রবেশপত্র পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা অনলাইন প্রোফাইলে লগইন করেও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। প্রবেশপত্রে উৎসবের তারিখ, সময় ও ভেন্যুর বিস্তারিত তথ্য উল্লেখ আছে। শিক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে হবে।
পরীক্ষার সময় ক্যালকুলেটর, চাঁদা, কম্পাস ও কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীদের কলম ও পেনসিল সঙ্গে আনতে হবে।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ গণিত উৎসবের আয়োজন করছে।
Share with others
Recent Posts
Recently published articles!
-
Abul Hasan