খুলনা ও সিরাজগঞ্জ অঞ্চল থেকে জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারী
আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা
জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারী খুলনা ও সিরাজগঞ্জ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ সংক্রান্ত তথ্য নিম্নরূপভাবে জানানো যাচ্ছে—
খুলনা অঞ্চলের শিক্ষার্থীদের জন্য:
- খুলনা অঞ্চলের শিক্ষার্থীরা কুষ্টিয়া আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।
- তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার
- ভেন্যু: কুষ্টিয়া জিলা স্কুল
সিরাজগঞ্জ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য
- সিরাজগঞ্জ অঞ্চলের শিক্ষার্থীরা রাজশাহী আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।
- তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার
- ভেন্যু: রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ
নির্দেশনাবলী
- শিক্ষার্থীকে অবশ্যই খুলনা ও সিরাজগঞ্জ আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের পূর্বে গণিত অলিম্পিয়াড কর্তৃক ই–মেইলে প্রেরিত প্রবেশপত্র প্রিন্ট করে সঙ্গে আনতে হবে। একই ই–মেইলে প্রয়োজনীয় নির্দেশনাও পাঠানো হয়েছিল।
- শিক্ষার্থীকে জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রমাণস্বরূপ ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশগ্রহণের মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।
- কোনো শিক্ষার্থী যদি ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশগ্রহণ না করে থাকে অথবা অংশগ্রহণের প্রমাণ দেখাতে ব্যর্থ হয়, তাহলে সে কুষ্টিয়া/রাজশাহী (প্রযোজ্য ক্ষেত্রে) আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে না।
- খুলনা ও সিরাজগঞ্জ অঞ্চল ব্যতীত অন্যান্য অঞ্চলের জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
Written by:
Abul Hasan
Published at: Wed, Jan 28, 2026 1:28 PM
Category :
BdMO 2026
Share with others
Recent Posts
Recently published articles!
-
Abul Hasan