খুলনা ও সিরাজগঞ্জ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা
১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবারে অনুষ্ঠেয় খুলনা ও সিরাজগঞ্জ অঞ্চলের গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত যে সব শিক্ষার্থী ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্বের জন্যও নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে যারা খুলনা অঞ্চলের শিক্ষার্থী তারা কুষ্টিয়া এবং যারা সিরাজগঞ্জ অঞ্চলের শিক্ষার্থী তারা রাজশাহী অঞ্চলে অনুষ্ঠেয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদেরকে অবশ্যই এই ফরমটি (https://forms.gle/v5N3dzwWHBpNBDz87) পূরণ করতে হবে।
এ ক্ষেত্রে অংশগ্রহণকারী শিক্ষার্থীকে অবশ্যই ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশগ্রহণের প্রমাণ উপস্থাপন করতে হবে। কোনো শিক্ষার্থী যদি ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশগ্রহণ না করে অথবা উক্ত অংশগ্রহণের প্রমাণ দেখাতে ব্যর্থ হয়, তবে তার জন্য এই সুযোগ প্রযোজ্য হবে না।
খুলনা ও সিরাজগঞ্জ অঞ্চলের শিক্ষার্থীরা কে কোথায় অংশগ্রহণ করবে: এটি শুধু জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে।
• খুলনা অঞ্চলের শিক্ষার্থীরা অংশ নেবে– কুষ্টিয়া আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে
• সিরাজগঞ্জ অঞ্চলের শিক্ষার্থীরা অংশ নেবে– রাজশাহী আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে
• শিক্ষার্থীদেরকে অবশ্যই এই ফরমটি (https://forms.gle/v5N3dzwWHBpNBDz87) পূরণ করতে হবে।
খুলনা ও সিরাজগঞ্জ অঞ্চলের শিক্ষার্থী ব্যতীত অন্য কোনো অঞ্চলের জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে না।
Share with others
Recent Posts
Recently published articles!
-
Abul Hasan