বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির শোক প্রকাশ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির শোক প্রকাশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি গভীর শোক প্রকাশ করেছে।
শোকবার্তায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি বেগম খালেদা জিয়াকে সাহসী, দৃঢ়চেতা ও আপসহীন সংগ্রামের প্রতীক হিসেবে উল্লেখ করে। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে শোকবার্তায় বলা হয়।
শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া তাঁর রাজনৈতিক জীবনের প্রতিটি পর্বে স্বৈরাচারবিরোধী সংগ্রাম ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যে অবিচল নেতৃত্ব প্রদান করেছেন। নব্বইয়ের গণ-অভ্যুত্থানপরবর্তী সময়ে সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে তাঁর অবদান ছিল অনন্য।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি মরহুমার রুহের মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
Share with others
Recent Posts
Recently published articles!
-
Abul Hasan